• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

যশোরে ৮৮ বোতল বিদেশি মদসহ মাদক কারবারি আটক


FavIcon
সাইফুল্লাহ খালিদ
নিউজ প্রকাশের তারিখ : ১২ মে ২০২৬, ১৩:৩৬
ছবির ক্যাপশন: ad728

নিজস্ব প্রতিবেদক: 
যশোর শহরের ঘোপ সেন্ট্রাল রোড এলাকা থেকে ৮৮ বোতল বিদেশি মদসহ ওমর শরীফ রাজা (৪২) নামে এক ব্যক্তিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

আজ রোববার (২৪ মে) সকালে গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোর সার্কেলের সদস্যরা তার বাড়িতে এই অভিযান চালায়। আটক ওমর শরীফ রাজা ওই এলাকার মৃত আব্দুল লতিফের ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোরের পরিদর্শক (ইন্সপেক্টর) নাজমুল হোসেন খান জানান, সকালে রাজার বাড়িতে আকস্মিক অভিযান চালানো হয়। এ সময় তাকে আটক করার পর তার ঘর তল্লাশি করে বিভিন্ন নামী ব্র্যান্ডের ৮৮ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে যশোর কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পরে পুলিশ আটক রাজাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।