অভয়নগর স্বাস্থ্য কমপ্লেক্সে আকিজ গ্রুপের সিলিং ফ্য...
যশোরের অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের সুবিধার্থে আকিজ গ্রুপের চেয়ারম্যান সেখ নাসির উদ্দিনের (সিআইপি) পক্ষ থেকে ১০টি সিলিং ফ্যান উপহার দেওয়া হয়েছে। আকিজ সিটির আয়োজনে রবিবার (১৯ এপ্রিল) সকালে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে সিলিং ফ্যানগুলো হস্তান্তর করা হয়।