ইট ভেঙে সংসার চালানো শতবর্ষী ছব্দুল গাজীর পাশে ইউএ...
ছব্দুল গাজীর বয়স এখন ১০৬ বছর। স্ত্রী মারা গেছেন বহু বছর আগে। গত ১২ বছর ধরে ইট ভেঙে সংসার চালাতে হচ্ছে তাকে। বয়সের ভারে ন্যুব্জ শরীর। একটু কাজ করলেই হাঁপিয়ে ওঠেন। ঠিকমত শুনতে পাননা। পাঁচ সন্তানের মধ্যে তিন মেয়ে বেঁচে থাকলেও দুই ছেলে মারা গেছেন। বন্ধ হয়ে গেছে বয়স্কভাতা। এমন এক পরিস্থিতির মধ্যে জীবনযুদ্ধে হার না মানা সেই ছব্দুল গাজীর পাশে দাঁড়িয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ সালাউদ্দীন দিপু।