‘ধর্ষণ করেছে ডলার, আমি শুধু লাশ কেটেছি’: আদালতে প্...
রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণির ছাত্রী শিশু রামিসা আক্তারকে (৮) ধর্ষণের পর নৃশংস হত্যার মামলায় প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে অভিযোগ (চার্জ) গঠন করেছেন আদালত। তবে সোমবার (১ জুন) দুপুরে আদালতের এজলাস থেকে হাজতখানায় নেওয়ার পথে প্রধান আসামি সোহেল রানা চিৎকার করে ‘ডলার’ নামে এক ব্যক্তির বিরুদ্ধে ধর্ষণ ও হত্যার দায় চাপিয়ে চাঞ্চল্যকর দাবি করেন।