পূজামণ্ডপে বিশৃঙ্খলা ঠেকিয়ে সাহসিকতার পরিচয়: যশোরে...
যশোরের ঝিকরগাছায় পূজামণ্ডপের সামনে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টাকালে সাত কিশোরকে আটকে রেখে সাহসিকতার পরিচয় দেওয়া তিন আনসার-ভিডিপি সদস্যকে বিশেষ সম্মাননা দেওয়া হয়েছে। তাঁদের দায়িত্বশীলতা ও তাৎক্ষণিক পদক্ষেপের স্বীকৃতিস্বরূপ বিশেষ আর্থিক সম্মাননা তুলে দেন যশোরের জেলা প্রশাসক।