ঢাকার মিরপুরে যৌথ অভিযানে নড়াইলের ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ৬ অগাস্ট ২০২৬, ০৯:৪৬
স্টাফ রিপোর্টার :
ঢাকার মিরপুরে র্যাব-৬ (যশোর) ও র্যাব-৪ (মিরপুর ক্যাম্প)-এর যৌথ অভিযানে নড়াইলের কালিয়া থানার এক চাঞ্চল্যকর ডাকাতি মামলার সন্দিগ্ধ আসামি মো. ফারুক শেখকে গ্রেপ্তার করা হয়েছে।
গত ১১ আগস্ট (২০২৬) রাত ৯:২০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে মিরপুর মডেল থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ফারুক শেখ নড়াইল জেলার কালিয়া থানার জয়পুর এলাকার মো. সদর আলী শেখের ছেলে। তার বিরুদ্ধে পূর্বে একটি পর্নোগ্রাফি মামলাসহ তিনটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৮ জুলাই গভীর রাতে কালিয়া থানার জয়পুর এলাকায় খন্দকার শফিকুল ইসলামের বাড়িতে ৬-৭ জনের একদল ডাকাত কেচি গেটের তালা ভেঙে প্রবেশ করে। তারা গৃহকর্ত্রী সোনিয়া সুলতানা ও তার মেয়েকে মারধর ও রামদা দিয়ে জখম করে সোনার গহনা (কান ছিড়ে কানের দুলসহ ২ ভরি ৯ আনা সোনা), নগদ ৩০ হাজার টাকা এবং একটি স্মার্টফোন লুট করে নিয়ে যায়। এই ঘটনায় সোনিয়া সুলতানা বাদী হয়ে কালিয়া থানায় মামলা দায়ের করেন।
গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ঢাকা মিরপুর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
আপনার মতামত লিখুন :