বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রম নির্মূলের আহ্বান টিআই...
বাংলাদেশে উল্লেখযোগ্য নীতিগত অঙ্গীকার থাকা সত্ত্বেও বর্জ্য ব্যবস্থাপনা খাতে শিশুশ্রমের ব্যবহার একটি গভীর ও দীর্ঘমেয়াদি চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে। সম্প্রতি এক ধারণাপত্রে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এই তথ্য প্রকাশ করে বর্জ্য ব্যবস্থাপনা খাতে শিশুশ্রমের অবসান ঘটাতে দ্রুত কাঠামোগত সংস্কার ও সুশাসন নিশ্চিত করার জোর দাবি জানিয়েছে।