বন্ধ হরমুজ প্রণালি: অন্ধকারে ডুবছে বিশ্ব জ্বালানি ...
ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলাকে কেন্দ্র করে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ‘হরমুজ প্রণালি’ বন্ধ করে দেওয়া হয়েছে। বিশ্বের প্রধান জ্বালানি তেল পরিবহন রুটটি অচল হয়ে পড়ায় বিশ্বব্যাপী তীব্র জ্বালানি সংকটের শঙ্কা দেখা দিয়েছে। এই যুদ্ধের সরাসরি প্রভাব পড়তে শুরু করেছে বাংলাদেশেও। মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থার কারণে বাংলাদেশের জন্য নির্ধারিত এক লাখ টন অপরিশোধিত তেল (ক্রুড অয়েল) নিয়ে একটি বিশাল জাহাজ সৌদি আরবের বন্দরে আটকা পড়েছে।