সাতক্ষীরায় ঝিনাইদহের চাঞ্চল্যকর খুশি হত্যা মামলার ...
সাতক্ষীরার দেবহাটায় যৌথ অভিযান চালিয়ে ঝিনাইদহের বহুল আলোচিত আফিয়া আক্তার খুশি (২১) হত্যা মামলার প্রধান আসামি স্বামী সাঈদ মেহেদী (৩০)-কে গ্রেফতার করেছে র্যাব-৬। গতকাল বৃহস্পতিবার রাতে দেবহাটা থানার পারুলিয়া বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।