প্রিন্ট এর তারিখঃ Nov 5, 2026 ইং || প্রকাশের তারিখঃ 05 November 2026, 10:04 ইং
এমএম কলেজে সহকারী অধ্যাপক নাঈমা ফারহানার স্মরণসভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার :
যশোর সরকারি মাইকেল মধুসূদন (এমএম) কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক নাঈমা ফারহানার স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে কলেজের আব্দুল হাই কলা ভবনের তৃতীয় তলায় এ স্মরণসভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. ভারতী রানী হালদার।
স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. হারুন অর রশিদ প্রয়াত নাঈমা ফারহানার স্মৃতিচারণ করেন। বিশেষ অতিথি হিসেবে স্মৃতিচারণ করেন উপাধ্যক্ষ অধ্যাপক এ কে এম রফিকুল ইসলাম ও শিক্ষক পরিষদের সম্পাদক অধ্যাপক আতিয়ার রহমান।
এ ছাড়া স্মৃতিচারণ করেন বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মোস্তাফিজুর রহমান, সহকারী অধ্যাপক আজিজুর রহমান এবং শিক্ষার্থীদের মধ্যে হুসাইন মোহাম্মদ বাবুল।
এ সময় উপস্থিত ছিলেন এমএম কলেজ ছাত্রদলের সভাপতি জাহিদুল ইসলাম বিল্টু, যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান, কলেজের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান এবং বাংলা বিভাগের শিক্ষার্থীরা।
স্মরণসভা শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা ইসরাইল হোসেন।
উল্লেখ্য, গত ১৭ অক্টোবর পাকিস্তানের জিয়াউদ্দীন মেমোরিয়াল হাসপাতালে কিডনি রোগে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন সহকারী অধ্যাপক নাঈমা ফারহানা। ১৯৮৬ সালে মাগুরা জেলার সদর উপজেলায় জন্মগ্রহণ করেন তিনি। ৩৪তম বিসিএসের মাধ্যমে শিক্ষা ক্যাডারে যোগ দিয়ে ২০১৬ সালে প্রথম চুয়াডাঙ্গা সরকারি মহিলা কলেজে কর্মজীবন শুরু করেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ