প্রিন্ট এর তারিখঃ Nov 3, 2026 ইং || প্রকাশের তারিখঃ 03 November 2026, 15:20 ইং
যশোরে তরুণ চিত্রশিল্পী মুরারির প্রথম একক চিত্র প্রদর্শনীর সমাপনী

স্টাফ রিপোর্টার :
যশোরে তরুণ চিত্রশিল্পী মুরারি মুরলী মোহনের প্রথম একক চিত্র প্রদর্শনীর সমাপনী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরিতে পাঁচ দিনব্যাপী এই প্রদর্শনীর আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।
‘রিয়েল আর্টিস্ট অব সোসাইটি’ (Real Artist Of Society) শিরোনামের এ প্রদর্শনীতে মোট ৪০টি শিল্পকর্ম স্থান পায়। এসব চিত্রকর্মে সমাজের খেটে খাওয়া ও শ্রমজীবী বিভিন্ন পেশার মানুষের জীবনসংগ্রাম, তাদের দৈনন্দিন কর্ম এবং সমাজের প্রতি অবদান নিপুণভাবে ফুটিয়ে তুলেছেন শিল্পী।
প্রদর্শনীর সমাপনী অনুষ্ঠানে বক্তারা শিল্পীর কাজের প্রশংসা করে বলেন, এ ধরনের শিল্পকর্ম সমাজে শ্রমজীবী মানুষের অধিকার ও অবদানকে দৃশ্যমান করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অনুষ্ঠানে বক্তব্য দেন কৃষি গৌতম, চিত্রশিল্পী মুরারি মুরলী মোহন, মুক্তিযুদ্ধ আমিরুল ইসলাম রন্টু, চিত্রশিল্পী মফিজুর রহমান রন্টু, সাংবাদিক প্রণব দাস, সাজেদ রহমান বকুল প্রমুখ।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ