প্রিন্ট এর তারিখঃ Oct 26, 2026 ইং || প্রকাশের তারিখঃ 26 October 2026, 06:14 ইং
শংকরপুরে গৃহবধূ শারমিনের রহস্যমৃত্যু: পরিবারের দাবি হত্যা, স্বামীর দাবি আত্মহত্যা

স্টাফ রিপোর্টার :
যশোর শহরের শংকরপুর এলাকায় শারমিন খাতুন (২২) নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। নিহতের পরিবারের দাবি, পারিবারিক কলহের জেরে তাকে হত্যা করা হয়েছে; অন্যদিকে স্বামীর পক্ষের দাবি এটি আত্মহত্যা।
নিহত শারমিন খাতুন সদর উপজেলার দেওয়ারা ইউনিয়নের আমদাবাদ গ্রামের বাসিন্দা এবং শহরের শংকরপুর এলাকার লেদ মিস্ত্রি সোহরাব হোসেনের স্ত্রী।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, স্বামী সোহরাব হোসেন বিভিন্ন সময়ে মাদক ও গাজা সেবন করতেন। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই পারিবারিক কলহ ও বিরোধ লেগেই থাকত। ঘটনার দিন কথাকাটাকাটির একপর্যায়ে স্বামী সোহরাব তাকে মারধর করেন বলে অভিযোগ পরিবারের। পরে গত শনিবার গভীর রাতে কিংবা রবিবার ভোরে স্বামী ও তার পরিবারের পক্ষ থেকে প্রচার করা হয় যে শারমিন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
এ বিষয়ে নিহতের চাচা আজগার হোসেন জানান, "ঘটনার সময় আমরা ওই বাড়িতে ছিলাম না। আসলে কী ঘটেছে তা আমরা নিশ্চিতভাবে বলতে পারছি না। তবে আমরা শুনেছি সে গলায় দড়ি দিয়েছে। সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করলে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে।"
পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে, মৃত্যুর সঠিক কারণ উদ্ঘাটনে ময়নাতদন্তের রিপোর্ট এবং পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় তদন্ত চলছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ