প্রিন্ট এর তারিখঃ Oct 26, 2026 ইং || প্রকাশের তারিখঃ 26 October 2026, 06:11 ইং
৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোরে এনসিপির লিফলেট বিতরণ

আগামী ৩১ অক্টোবর ১১ দলীয় জোট ঘোষিত লংমার্চ কর্মসূচি সফল করার লক্ষ্যে যশোরে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছে ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি)।
রবিবার সন্ধ্যায় শহরের প্রাণকেন্দ্র দড়াটানা ভৈরব চত্বর থেকে লিফলেট বিতরণ কার্যক্রম শুরু করেন এনসিপির নেতাকর্মীরা। পরে তারা বড় বাজারের বিভিন্ন স্তরের ব্যবসায়ী ও সাধারণ পথচারীদের মাঝে লিফলেট ছড়িয়ে দেন এবং কর্মসূচির বার্তা পৌঁছে দেন। বিতরণকৃত লিফলেটে সংগঠনের পক্ষ থেকে উত্থাপিত ৭ দফা দাবি তুলে ধরা হয়।
এনসিপি যশোর সদর উপজেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা এনসিপির আহ্বায়ক নুরুজ্জামান, সদস্য সচিব মনিরুজ্জামান আজাদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল মতিন, যুগ্ম-সদস্য সচিব আব্দুর রহমান ও সাজিদ সরোয়ার।
এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক আশা লতা, সহ-সাংগঠনিক সম্পাদক খালিদ কবির, সদস্য মোহাম্মদ হাসান, সদর উপজেলার আহ্বায়ক ফিরোজ হাসান এবং জাতীয় ছাত্রশক্তির জেলা সদস্য সচিব আল হাসিবসহ স্থানীয় নেতাকর্মীরা।
গণসংযোগকালে নেতৃবৃন্দ আগামী ৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে সর্বস্তরের জনগণকে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেওয়ার আহ্বান জানান।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ