প্রিন্ট এর তারিখঃ Oct 22, 2026 ইং || প্রকাশের তারিখঃ 22 October 2026, 06:43 ইং
আকাশপথে সুন্দরবন পর্যবেক্ষণ শেষে খুলনার দাকোপে প্রধানমন্ত্রী তারেক রহমান

বিশেষ প্রতিনিধি:
আকাশপথে সুন্দরবন এলাকা পর্যবেক্ষণ শেষে খুলনা ও বাগেরহাটে সরকারি সফরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টারটি খুলনার দাকোপ উপজেলার নলিয়ান মাধ্যমিক বিদ্যালয় মাঠে অবতরণ করে।
এর আগে, সকাল সাড়ে ৮টায় প্রধানমন্ত্রী নিজ বাসভবন থেকে সড়কপথে ঢাকার তেজগাঁও বিমানবন্দরের উদ্দেশে রওনা হন। সকাল ৯টায় বিমানবন্দরে পৌঁছে হেলিকপ্টারে সুন্দরবনের উদ্দেশে যাত্রা করেন তিনি। সকাল ১০টার দিকে হেলিকপ্টার থেকেই সুন্দরবন এলাকা ও হিরণ পয়েন্ট ঘুরে দেখেন এবং আকাশপথে পর্যবেক্ষণ সম্পন্ন করেন।
নলিয়ান মাধ্যমিক বিদ্যালয় মাঠে অবতরণের পর প্রধানমন্ত্রী সেখান থেকে লঞ্চঘাটে যান এবং নৌপথে বাগেরহাটের মোংলার উদ্দেশে রওনা হন। নির্ধারিত সূচি অনুযায়ী, দুপুর ১২টা ৪৫ মিনিটে তাঁর বানৌজা মোংলার জেটিতে পৌঁছানোর কথা রয়েছে।
দুপুর ১টায় প্রধানমন্ত্রী মধ্যাহ্নবিরতিতে অংশ নেবেন। এরপর দুপুর ১টা ৪৫ মিনিটে বানৌজা মোংলার ওয়ার্ডরুম সভাকক্ষে আয়োজিত এক বিশেষ সংবর্ধনা ও পর্যালোচনা সভায় যোগ দেবেন তিনি।
বিকেলের কর্মসূচির মধ্যে রয়েছে—
- দুপুর ৩:০০ টা: ঐতিহ্যবাহী মোংলা বন্দরের জেটি এলাকা পরিদর্শন।
- বিকেল ৩:১৫ টা: প্রস্তাবিত বেজা (BEZA) অর্থনৈতিক অঞ্চলের উদ্দেশে যাত্রা।
- বিকেল ৩:৩০ টা: প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চলটি সরজমিনে পরিদর্শন।
সকল কর্মসূচি সমাপ্ত করে আজ বিকেলেই প্রধানমন্ত্রীর পুনরায় ঢাকায় ফেরার কথা রয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ