প্রিন্ট এর তারিখঃ Oct 15, 2026 ইং || প্রকাশের তারিখঃ 15 October 2026, 11:56 ইং
জেলা পরিষদের সাবেক সদস্য ও আওয়ামী লীগ নেতা রউফ গ্রেপ্তার

অভয়নগর (যশোর) প্রতিনিধি
নাশকতার মামলায় যশোর জেলা পরিষদের সাবেক সদস্য ও অভয়নগর উপজেলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রউফ মোল্যাকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার ধোপাদী গ্রামে নিজ বাড়ির সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আব্দুর রউফ মোল্যা ধোপাদী গ্রামের আব্দুর রহিম মোল্যার ছেলে।
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান বলেন, ‘যশোর জেলা পরিষদের সাবেক সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আব্দুর রউফ মোল্যাকে নাশকতার মামলায় গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ