প্রিন্ট এর তারিখঃ Oct 15, 2026 ইং || প্রকাশের তারিখঃ 15 October 2026, 11:54 ইং
কেশবপুর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে জয়দেব সভাপতি ও কুদ্দুস সম্পাদক

কেশবপুর (যশোর) প্রতিনিধি:
কেশবপুর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে জয়দেব চক্রবর্ত্তী (লোকসমাজ) ও সাধারণ সম্পাদক পদে রুহুল কুদ্দুস (ইনকিলাব) নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় উৎসবমুখর পরিবেশে ওই নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে সহসভাপতি পদে আব্দুল হাই সিদ্দিকী (নয়া দিগন্ত ও পূর্বাঞ্চল), মোতাহার হোসাইন (সমকাল ও গ্রামের কাগজ), যুগ্ম সম্পাদক পদে মশিয়ার রহমান (আলোকিত বাংলাদেশ), মেহেদী হাসান জাহিদ (সময়ের খবর), কোষাধ্যক্ষ পদে সিদ্দিকুর রহমান (খোলা কাগজ), দপ্তর সম্পাদক পদে আলমগীর হোসেন (দৈনিক খুলনাঞ্চল), ক্রীড়া ও সাহিত্য সম্পাদক পদে মাসুম বিল্লাহ (প্রতিদিনের কথা), গ্রন্থাগার সম্পাদক পদে মতিয়ার রহমান (অনির্বাণ) পদে নির্বাচিত হন। এ ছাড়া নির্বাহী সদস্য পদে আজিজুর রহমান (যুগান্তর), নুরুল ইসলাম খান (কালের কন্ঠ), আব্দুল্লাহ আল ফুয়াদ (দৈনিক কল্যাণ), উৎপল দে (কালবেলা) ও শেখ শাহীনুর ইসলাম (করোতোয়া) নির্বাচিত হয়েছেন।
নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক প্রেসক্লাবের সদস্য এবং ভোটারদের শুভেচ্ছাসহ অভিনন্দন জানিয়ে বলেন, সাংবাদিকদের পেশাগত ঐক্য ও পারস্পারিক সহযোগিতা এবং সাংবাদিকতার মান উন্নয়নে ভূমিকা রাখা, সংবাদ পরিবেশনে সত্য ন্যায়ের পক্ষে লেখনি ধারণ এবং সমাজের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা তুলে ধরার মাধ্যমে সাংবাদিকতার দায়িত্ব পালন করার আহ্বান জানান।
প্রেসক্লাবের বিগত কমিটির সভাপতি আশরাফ-উজ-জামান ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফুয়াদ নির্বাচিত কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আগামী দিনে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ