প্রিন্ট এর তারিখঃ Oct 5, 2026 ইং || প্রকাশের তারিখঃ 05 October 2026, 11:00 ইং
যশোর সীমান্তে ৪৯ বিজিবির অভিযান, পৌনে চার লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ

বেনাপোল (যশোর) প্রতিনিধি:
যশোর সীমান্তে পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানি মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আজ সোমবার (০৫ অক্টোবর ২০২৬) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-র অধীনস্থ বেনাপোল আইসিপি’র একটি টহলদল সীমান্ত এলাকায় এই চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে।
বিজিবি জানায়, নিয়মিত টহল ও অভিযানের অংশ হিসেবে বেনাপোল আইসিপি এলাকা থেকে ৩৮টি শাড়ি, ১টি থ্রি-পিস, ৩টি কম্বল এবং ৭টি কসমেটিক্স সামগ্রী আটক করা হয়। আটককৃত এসব চোরাচালানি পণ্যের আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ৬৬ হাজার টাকা।
অভিযানের বিষয়টি নিশ্চিত করে যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, দীর্ঘদিন যাবত সীমান্ত এলাকায় মাদকদ্রব্য ও চোরাচালানি মালামালসহ পাচার চক্র আটকের জন্য বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে।
তিনি আরও বলেন, এরই ধারাবাহিকতায় বিজিবি নিয়মিত অভিযান চালিয়ে এসব অবৈধ মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে। সীমান্ত দিয়ে যেকোনো ধরনের চোরাচালান রোধে বিজিবির এ ধরনের কঠোর আভিযানিক কার্যক্রম সবসময় অব্যাহত থাকবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ