প্রিন্ট এর তারিখঃ Nov 11, 2026 ইং || প্রকাশের তারিখঃ 29 September 2026, 07:33 ইং
নাশকতার অভিযোগে চাঁচড়া ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক আটক

নিজস্ব প্রতিবেদক
যশোর সদর উপজেলার চাঁচড়া ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মশিয়ার রহমানকে নাশকতার অভিযোগে আটক করেছে পুলিশ।
শুক্রবার রাতে তাকে আটক করে কোতোয়ালি থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করে থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন জানান, মশিয়ার রহমানের বিরুদ্ধে নাশকতার অভিযোগ রয়েছে। আটকের পর তাকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আজ শনিবার তাকে আদালতে সোপর্দ করা হবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ