প্রিন্ট এর তারিখঃ Sep 25, 2026 ইং || প্রকাশের তারিখঃ 25 September 2026, 00:49 ইং
গরীব-অসহায় ডেঙ্গু রুগিদের বিনামূল্যে পরীক্ষার জন্য কীট ও স্যালাইন প্রদান

যশোর প্রতিবেদক:
ডেঙ্গু মোকাবেলায় যশোরে অস্বচ্ছল সন্ধেহভাজন ডেঙ্গু আক্রান্তদের বিনামূল্যে পরীক্ষা করার জন্য কিট ও আইভি স্যালাইন প্রদান করা হয়েছে।
বেলা ১১টার দিকে বৃহস্পতিবার যশোর সিভিল সার্জন কার্যালয় চত্ত্বরে বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশন (বিপিসিডিএ) যশোর শাখার উদ্যোগে সিলিল সার্জন ডা. মাসুদ রানার কাছে এ চিকিৎসা সামগ্রি প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, প্রদানকারী সংগঠনের সভাপতি ডা. মেজবাউর রহমান, সাধারণ সম্পাদক এসএম মাহিনুল হক রিয়ন, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক জোসনা খাতুন দপ্তর সম্পাদক মনিরুল ইসলামসহ সংগঠনের নের্তৃবৃন্দ।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, অস্বচ্ছল সন্ধেহভাজন ডেঙ্গু আক্রান্তদের বিনামূল্যে পরীক্ষার জন্য ২৩শ’ কীট ও ৫শ’ আইভি স্যালাইন জেলা স্বাস্থ্য বিভাগকে প্রদান করা হয়েছে। প্রয়োজনে আরো কীট ও স্যালাইন প্রদান করা হবে।
সিভিল সার্জন বলেন, ডেঙ্গু প্রকোপ মোকাবেলায় আগাম প্রস্তুতি নেয়া হয়েছে। প্রদেয় কীট ও স্যালাইন ডেঙ্গু সনাক্তকরণ পরীক্ষা ও চিকিৎসায় কাজে আসবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ