প্রিন্ট এর তারিখঃ Sep 21, 2026 ইং || প্রকাশের তারিখঃ 21 September 2026, 10:47 ইং
যশোরে আইন-শৃঙ্খলা ও উন্নয়ন তদারকিতে প্রতিমন্ত্রীর মতবিনিময় সভা: স্বচ্ছতা ও জবাবদিহিতার তাগিদ

স্বপ্নভূমি ডেস্ক :
যশোর জেলার সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষা, উন্নয়ন কার্যক্রম তদারকি ও সমন্বয়ের লক্ষ্যে এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার জেলা প্রশাসকের কার্যালয়ের ‘অমিত্রাক্ষর’ সভাকক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং যশোর জেলার সরকারি কার্যাবলি তদারকির দায়িত্বপ্রাপ্ত শেখ ফরিদুল ইসলাম, এমপি।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, "দায়িত্ব গ্রহণের পর যশোরে এটি আমার প্রথম সফর। বর্তমান গণতান্ত্রিক সরকার প্রতিটি ক্ষেত্রে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সততার সঙ্গে কাজ করে যাচ্ছে। প্রশাসনের মানসিকতাতেও ইতিবাচক পরিবর্তন এসেছে। সঠিক তথ্যের ভিত্তিতে বস্তুনিষ্ঠ কাজ করা হলে আমরা সবাই মিলে যশোরের আইন-শৃঙ্খলা, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও সামাজিক সুরক্ষায় অভূতপূর্ব ভূমিকা রাখতে পারব।" তিনি যশোরের সার্বিক উন্নয়নে যেকোনো গঠনমূলক ও উদ্ভাবনী ধারণা শেয়ার করার জন্য আহ্বান জানান।
যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য এবং যশোর ১ ও ২ আসনের উন্নয়ন তদারকির দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এ সময় আরও উপস্থিত ছিলেন যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলামসহ জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় ব্যক্তিবর্গ।
সভায় বক্তারা যশোরের সীমান্ত নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষা এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্পের গতি ত্বরান্বিত করতে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ