প্রিন্ট এর তারিখঃ Sep 21, 2026 ইং || প্রকাশের তারিখঃ 21 September 2026, 08:19 ইং
যশোর শহরের ৬ নম্বর ওয়ার্ডে বিএনপির ডেঙ্গু বিরোধী পরিচ্ছন্নতা অভিযান

যশোর প্রতিনিধি:
চলমান ডেঙ্গু পরিস্থিতি প্রতিরোধে যশোর শহরের ওয়ার্ডভিত্তিক পরিচ্ছন্নতা কর্মসূচির অংশ হিসেবে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। আজ সোমবার শহরের ৬ নম্বর ওয়ার্ডের লালদীঘির পাড় ও এর চারপাশের বিভিন্ন এলাকায় এই পরিচ্ছন্নতা অভিযান চালায় ৬ নম্বর ওয়ার্ড বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
অভিযানে যশোর নগর বিএনপির সভাপতি চৌধুরী রফিকুল ইসলাম মুলুক চাঁদ ও সাধারণ সম্পাদক এহসানুল সেতু সরাসরি উপস্থিত থেকে তদারকি ও অংশগ্রহণ করেন।
এ সময় ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শাহজাহান বাবু, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, নগর বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মো. ফারুক হোসেন, আবুল কাশেম কালু, প্রফেসর কুদ্দুস হোসেন ও নওশের আলী উপস্থিত ছিলেন।
এছাড়াও স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের অন্যান্য শীর্ষস্থানীয় নেতাকর্মীদের মধ্যে অংশ নেন জেলা মহিলা দলের নেত্রী জলি বেগম, জেলা ছাত্রদলের সভাপতি কামরুজ্জামান বাপ্পি, নগর স্বেচ্ছাসেবক দলের নেতা পরাগ হোসেন ও যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর হোসেন।
ওয়ার্ড পর্যায়ের অঙ্গসংগঠনের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন ৬ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মাসুদ রানা, ৬ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি আমিনুর রহমান, সাধারণ সম্পাদক শেখ নোমান হোসেন, সাংগঠনিক সম্পাদক শিমুল হোসেন, নগর ছাত্রদল নেতা রাব্বি হোসেন ও মোহাম্মদ সাদী।
কর্মসূচিতে মহিলা দলের নেত্রী কাজল রেখা, বিউটি বেগম, রোজিনা বেগম, সোমা পারভিন, আলো আপা ও কাকলিসহ ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক নেতাকর্মী ও স্থানীয় সাধারণ জনগণ সক্রিয়ভাবে অংশ নেন।
অভিযানকালে এলাকার ড্রেন, আর্বজনা ফেলার স্থান ও জমে থাকা পানি পরিষ্কার করা হয় এবং সাধারণ মানুষকে ডেঙ্গু প্রতিরোধে সচেতন থাকার আহ্বান জানানো হয়।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ