প্রিন্ট এর তারিখঃ Sep 5, 2026 ইং || প্রকাশের তারিখঃ 05 September 2026, 08:51 ইং
কেশবপুরে ‘বেলকাটি তারুণ্য ক্লাব’র যাত্রা শুরু সভাপতি নজরুল, সম্পাদক রনি

কেশবপুর (যশোর) প্রতিনিধি:
যশোরের কেশবপুরে তরুণদের সুস্থ বিনোদন, খেলাধুলা, সাংস্কৃতিক চর্চা ও সামাজিক সেবার প্রত্যয় নিয়ে যাত্রা শুরু করেছে ‘বেলকাটি তারুণ্য ক্লাব’। শুক্রবার বিকেলে সংগঠনটির ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
কমিটিতে নজরুল ইসলাম সভাপতি, হারুন অর-রশীদ ও আলমগীর হোসেন আলম সহসভাপতি, রায়হান রনি সাধারণ সম্পাদক এবং হাবিবুর রহমান হাবিব যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
এছাড়া সাংগঠনিক সম্পাদক বাবুল আক্তার, কোষাধ্যক্ষ হাফিজুর রহমান, দপ্তর সম্পাদক আল মামুন, প্রচার সম্পাদক ইমান আলী, ক্রীড়া সম্পাদক জাকারিয়া ও সাংস্কৃতিক সম্পাদক ইয়াকুব আলী রিফাতসহ বিভিন্ন পদে সদস্যদের দায়িত্ব দেওয়া হয়েছে।
সংগঠনের নেতৃবৃন্দরা জানান, তরুণদের মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও সমাজসেবায় সম্পৃক্ত করাই তাদের অন্যতম লক্ষ্য। পাশাপাশি অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে ভবিষ্যতে বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি পরিচালনা করবে সংগঠনটি।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ