প্রিন্ট এর তারিখঃ Sep 3, 2026 ইং || প্রকাশের তারিখঃ 03 September 2026, 11:22 ইং
যশোর সরকারি মহিলা কলেজে ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপিত

স্টাফ রিপোর্টার :
যশোর সরকারি মহিলা কলেজে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) ১৪৪৬ হিজরী উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে কলেজ প্রাঙ্গনে এ অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর নাজমুল হাসান ফারুক।
অনুষ্ঠানে যশোর সরকারি মহিলা কলেজ পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপন কমিটির আহ্বায়ক প্রফেসর নাসিরুল ইসলাম বিশ্বাসের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন যশোর সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ প্রফেসর আলাউদ্দীন, শিক্ষক পরিষদের সম্পাদক রফিকুল ইসলাম।
আলোচনা সভায় বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন, আদর্শ ও সুন্নাহ অনুসরণের মাধ্যমে মানবিক মূল্যবোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। আলোচনা পর্ব শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরিশেষে দেশ, জাতি ও কলেজের সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ