প্রিন্ট এর তারিখঃ Sep 2, 2026 ইং || প্রকাশের তারিখঃ 02 September 2026, 08:17 ইং
হত্যার পর গলায় রশি পেঁচিয়ে মরদেহ ঝুলিয়ে রাখার অভিযোগ
অভয়নগর প্রতিনিধি:
যশোরের
অভয়নগরে জাফর ইকবাল (৩৫) নামের এক ভ্যানচালকের গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত
মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২ সেপ্টেম্বর) সকালে উপজেলার একতারপুর
গ্রামের শিকদারপাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহতের মায়ের দাবি,
তাঁর ছেলেকে হত্যার পর গলায় রশি পেঁচিয়ে মরদেহ ঝুলিয়ে রেখে আত্মহত্যার নাটক
সাজানো হয়েছে।
ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে
পাঠিয়েছে পুলিশ। নিরাপত্তা ও প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্ত্রী,
মেয়ে ও স্ত্রীর বড় বোনকে থানা হেফাজতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন অভয়নগর
থানার ওসি (তদন্ত) শেখ লুৎফর রহমান।
নিহত জাফর ইকবাল একতারপুর গ্রামের শিকদারপাড়া এলাকার মৃত আব্দুল ওহাব সরকারের ছেলে। পেশায় তিনি একজন ভ্যানচালক ছিলেন।
জাফর
ইকবালের স্ত্রী বিলকিছ বেগম জানান, মঙ্গলবার সন্ধ্যায় তুচ্ছ বিষয়ে স্বামীর
সঙ্গে তার ঝগড়া হয়। এক পর্যায়ে রাগ করে ঘর থেকে বেরিয়ে যান তার স্বামী। ওই
রাতে সে আর ঘরে ফেরেনি। বুধবার সকালে ঘরের দরজা খুলে দেখেন বারান্দার আড়ার
সঙ্গে গলায় রশি পেঁচানো অবস্থায় তার স্বামী জাফর ইকবালের দেহ ঝুলে রয়েছে।
খবর পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
জাফর ইকবালের মা
সেলিনা বেগম বলেন, ‘আমার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এবং হত্যার
পর গলায় রশি পেঁচিয়ে মরদেহ ঝুলিয়ে রেখে আত্মহত্যার নাটক সাজানো হয়েছে।’
এ
ব্যাপারে অভয়নগর থানার ওসি (তদন্ত) শেখ লুৎফর রহমান বলেন, ‘জাফর ইকবাল
নামের একজন ভ্যানচালকের গলায় রশি পেঁচানো ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
সুরতহাল সম্পন্নের পর ময়নাতদন্তের জন্য মরদেহ যশোর মর্গে পাঠানো হয়েছে।
হত্যা না আত্মহত্যা তা ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর বলা সম্ভব হবে।
পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’
তিনি আরো বলেন, ‘পরিবারের
নিরাপত্তা ও প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য নিহত জাফর ইবালের স্ত্রী বিলকিছ
বেগম (২৫) ও মেয়ে ফাতেমা খাতুন (১৫) এবং বিলকিছের বড় বোন খাদিজা বেগমকে
(৩৫) থানা হেফাজতে নেওয়া হয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ