প্রিন্ট এর তারিখঃ Sep 1, 2026 ইং || প্রকাশের তারিখঃ 31 August 2026, 12:27 ইং
ফরিদপুরের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি জামাল নড়াইল থেকে আটক

নিজস্ব প্রতিবেদক
ফরিদপুরের একটি হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি জামাল পত্তনদার (৪৫)কে নড়াইল থেকে আটক করেছে র্যাব। র্যাব-৬, সিপিসি-৩, যশোর ও র্যাব-১০, ফরিদপুর ক্যাম্পের যৌথ অভিযানে তাকে আটক করা হয়।
আটক জামাল পত্তনদার ফরিদপুরের গোয়ালন্দ ঘাট থানার উত্তর দৌলতদিয়া ফেনু মোল্ল্যার পাড়ার হোসেন পত্তনদারের ছেলে।
র্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (৩০ আগস্ট) বিকেলে নড়াইল সদর থানাধীন কালিয়া রোডের ভবানীপুর এলাকায় অভিযান চালায় র্যাব-৬ ও র্যাব-১০-এর যৌথ আভিযানিক দল।
অভিযানের একপর্যায়ে হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি জামাল পত্তনদার র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও অভিযান পরিচালনাকারী দলের সদস্যরা তাকে আটক করতে সক্ষম হন।
র্যাব জানায়, আটক জামাল পত্তনদার হত্যা মামলায় আদালত কর্তৃক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। সাজা হওয়ার পর তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। তাকে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারির পাশাপাশি বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়।
আটকের পর জামাল পত্তনদারকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ