প্রিন্ট এর তারিখঃ Aug 13, 2026 ইং || প্রকাশের তারিখঃ 13 August 2026, 08:16 ইং
যশোরে শীর্ষ সন্ত্রাসী ‘দাতাল বাবু’ সহযোগীসহ আটক
নিজস্ব প্রতিবেদক:
যশোরের শীর্ষ সন্ত্রাসী, চাঁদাবাজ ও আরবপুর এলাকার আতঙ্ক হিসেবে পরিচিত মোঃ সাইদুজ্জামান ওরফে দাতাল বাবু (৪৬) এবং তার সহযোগী রতনকে (৪৫) আটক করেছে পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাত ১টার দিকে কোতোয়ালী থানাধীন ঝুমঝুমপুর এলাকায় বিশেষ চেকপোস্ট বসিয়ে যশোর উপশহর ফাঁড়ির ইনচার্জ এসআই অলোক কুমার দে (পিপিএম) ও ডিবি এসআই হাদিউজ্জামানের যৌথ দল তাদের আটক করে।
আটক সাইদুজ্জামান ওরফে দাতাল বাবু আরবপুর বিমানবন্দর সড়ক এলাকার মৃত হাসেম আলীর ছেলে এবং রতন পুরাতন কসবা কাঁঠালতলা এলাকার মোরশেদ ইমাম বকুলের ছেলে।
পুলিশ জানিয়েছে, আটককৃতদের বিরুদ্ধে চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ