প্রিন্ট এর তারিখঃ Aug 1, 2026 ইং || প্রকাশের তারিখঃ 01 August 2026, 11:18 ইং
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে যশোরে জামায়াতের বিশাল সমাবেশ ও গণমিছিল

স্টাফ রিপোর্টার:
আজ শনিবার যশোরের মনিহার চত্বরে বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর জেলা শাখার উদ্যোগে এক বিশাল সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে আয়োজিত এ কর্মসূচিতে দলের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশ নেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা জামায়াতের আমীর ও যশোর-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসুল।
সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যশোর-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট গাজী এনামুল হক, জেলা জামায়াতের সেক্রেটারি আবু জাফর সিদ্দিকী, সহকারী সেক্রেটারি গোলাম কুদ্দুস ও রেজাউল করিম। এছাড়াও দলটির প্রচার সম্পাদক শাহাবুদ্দিন বিশ্বাস, দপ্তর সম্পাদক নূর ই আল মামুন, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক আবুল হাশেম রেজা এবং জামায়াত নেতা আব্দুল কাদের, জয়নাল আবেদীন, গোলাম মোরশেদ ও ফজলুল হকসহ স্থানীয় শীর্ষ নেতৃবৃন্দ এতে উপস্থিত ছিলেন।
সমাবেশ শেষে একটি বিশাল গণমিছিল মনিহার চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ