প্রিন্ট এর তারিখঃ Jul 31, 2026 ইং || প্রকাশের তারিখঃ 31 July 2026, 13:36 ইং
যশোরে জেলা জামায়াত আমিরের বাসভবন পরিদর্শনে কেন্দ্রীয় নেতৃবৃন্দ

যশোর প্রতিনিধি:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর যশোর জেলা আমির ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসুলের বাসভবনে কেন্দ্রীয় ও স্থানীয় শীর্ষ নেতৃবৃন্দের এক সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) যশোর শহরের মনিহারসংলগ্ন ৮৮/৪ নীলগঞ্জ, নড়াইল রোডস্থ জেলা আমিরের বাসভবনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ দিন অধ্যাপক গোলাম রসুলের বাসভবনে পৌঁছালে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরোয়ার এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চল পরিচালক মোবারক হোসাইনকে স্বাগত জানানো হয়। সাক্ষাৎকালে নেতৃবৃন্দ পারস্পরিক কুশল বিনিময় করেন এবং দলের বিভিন্ন সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা করেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জামায়াতের যশোর জেলা সেক্রেটারি অধ্যক্ষ আবু জাফর, জেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি গোলাম কুদ্দুস, যশোর জুলাই আন্দোলনের অন্যতম নেতা শোয়াইব হোসেন, জামায়াত নেতা বদরুজ্জামান এবং ১ নম্বর ওয়ার্ড সভাপতি শেখ আহমদ আলী মুকুলসহ দল ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ