প্রিন্ট এর তারিখঃ Jul 6, 2026 ইং || প্রকাশের তারিখঃ 06 July 2026, 06:55 ইং
যশোরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

স্টাফ রিপোর্টার :
"উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, পুরস্কার ও প্রণোদনার চেক বিতরণের মধ্য দিয়ে যশোরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে জেলা কালেক্টরেট চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। প্রধান অতিথি হিসেবে বেলুন ও ফেস্টুন উড়িয়ে র্যালির আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন।
র্যালি শেষে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন সরকার। জেলা পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) উপপরিচালক বিএম কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন জেলা সমবায় অফিসার মোস্তাফিজুর রহমান, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক খন্দোকার জাকির হোসেন, রুপদিয়া ওয়েলফেয়ার একএডিমীর প্রধান শিক্ষাক বিএম জহুরুল পারভেজ, সদর উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের অফিসার প্রকাশ চন্দ্র সরকারপ্রমুখ। অনুষঠান পরিচালনা করেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা সাধন দাস।
এরপর রচনা প্রতিযোগিতায় বিজয়ী ৪ শিক্ষার্থীর মাঝে ক্রেস্টেট বিতরণ করা হয়। একই অনুষ্ঠানে ৬ উদ্যোক্তার মাঝে ৫ লাখ ৩৫ হাজার টাকার চেক ও ৩ কিশোরীর প্রণোদনার ৮১ হাজার চেক বিতরণ করা হয়।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ