প্রিন্ট এর তারিখঃ Jun 30, 2026 ইং || প্রকাশের তারিখঃ 30 June 2026, 12:31 ইং
অভয়নগরে প্রাথমিক শিক্ষার্থীদের অ্যাসিসটিভ ডিভাইস বিতরণ
অভয়নগর প্রতিনিধি:
যশোরের
অভয়নগরে ২০২৫-২৬ অর্থবছরে প্রাথমিক বিদ্যালয়ের বিশেষ চাহিদা সম্পন্ন
শিশুদের মাঝে অ্যাসিসটিভ ডিভাইস শ্রবণ যন্ত্র, হুইল চেয়ার ও চশমা বিতরণ করা
হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) দুপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে
পরিষদ চত্বরে এসব বিতরণ করা হয়।
প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ওলিউর
রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা
নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দীন দিপু। এ সময় সিনিয়র উপজেলা মৎস্য
কর্মকর্তা লিপটন সরদার, সহকারী শিক্ষা কর্মকর্তাসহ শিক্ষক, শিক্ষার্থী ও
অভিভাবকরা উপস্থিত ছিলেন।
প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ওলিউর রহমান
জানান, উপজেলা ও নওয়াপাড়া পৌর এলাকার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের
বিশেষ চাহিদা সম্পন্ন ১১জন শিক্ষার্থীকে অ্যাসিসটিভ ডিভাইস দেওয়া হয়েছে। এর
মধ্যে চার জনকে শ্রবণ যন্ত্র, তিন জনকে হুইল চেয়ার ও ৪ জনকে চশমা দেওয়া
হয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ