প্রিন্ট এর তারিখঃ Aug 15, 2026 ইং || প্রকাশের তারিখঃ 03 July 2026, 14:24 ইং
যশোরে সড়ক দুর্ঘটনায় পথচারীর মৃত্যু, আহত মোটরসাইকেল চালক
নিজস্ব প্রতিবেদক:
যশোরে সড়ক দুর্ঘটনায় মীর মোর সরকার (৫০) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার যশোর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মীর মোর সরকার যশোর সদর উপজেলার ফরিদপুর গ্রামের ভজন সরকারের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, সকালে মীর মোর সরকার অসাবধানতাবশত সড়ক পারাপারের সময় মাগুরা সদর উপজেলার মহিষডাঙ্গা গ্রামের বাসিন্দা ফয়জুল্লাহ (২৬) চালিত একটি মোটরসাইকেলের সঙ্গে তার সংঘর্ষ হয়। এতে পথচারী ও মোটরসাইকেল চালক উভয়েই গুরুতর আহত হন।
ঘটনার পর যশোর পলিটেকনিক ইনস্টিটিউটের এক শিক্ষার্থী উদ্যোগে আহত দুজনকে দ্রুত যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৯টা ১০ মিনিটে মীর মোর সরকার মারা যান।
হাসপাতাল সূত্রে জানা গেছে, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহত মোটরসাইকেল চালক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ