প্রিন্ট এর তারিখঃ Jun 27, 2026 ইং || প্রকাশের তারিখঃ 27 June 2026, 12:39 ইং
গাঁজা সেবনের দায়ে গার্মেন্টসকর্মীর এক মাসের কারাদণ্ড
অভয়নগর প্রতিনিধি:
যশোরের
অভয়নগরে গাঁজা সেবনের দায়ে মিঠু সরদার (২৮) নামে একজন গার্মেন্টসকর্মীকে
এক মাসের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (২৭
জুন) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ
সালাউদ্দীন দিপু এই আদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত মিঠু সরদার উপজেলার শ্রীধরপুর
ইউনিয়নের কামকুল গ্রামের মৃত জাকারিয়া সরদারের ছেলে। ভারতের কলকাতা শহরের
একটি গার্মেন্টসে শ্রমিক হিসেবে কাজ করতেন। সম্প্রতি বাড়ি ফিরে মাদকের
সঙ্গে জড়িয়ে পড়েন তিনি।
ভ্রাম্যমাণ আদালতের পেশকার সুব্রত কুমার রায়
জানান, শনিবার দুপুরে উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের হরিশপুর বাজারে মনিবুরের
মুদি দোকানের পাশে গাঁজা সেবনের সময় মিঠু সরদারকে আটক করে পুলিশ। পরে
ভ্রাম্যমাণ আদালতের বিচারক তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা
জরিমানা করেন।
দণ্ডপ্রাপ্ত মিঠু সরদার জানান, ভারতের কলকাতা শহরের একটি
গার্মেন্টসে শ্রমিক হিসেবে কাজ করতেন। সম্প্রতি বাড়ি ফিরে হরিশপুর বাজারে
হুসাইন নামে এক মাদক কারবারির সঙ্গে তার পরিচয় হয়। শনিবার দুপুরে হুসাইনের
কাছ থেকে ২০০ টাকার গাঁজা কিনে সেবনের সময় পুলিশ তাকে আটক করে।
ভ্রাম্যমাণ
আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দীন দিপু বলেন,
‘গাঁজা সেবনের অপরাধে একজনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কারাদণ্ড ও জরিমানা
করা হয়েছে।’
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ