প্রিন্ট এর তারিখঃ Jun 16, 2026 ইং || প্রকাশের তারিখঃ 16 June 2026, 13:54 ইং
আর্জেন্টিনার সমর্থককে এআই দিয়ে ব্রাজিলের জার্সি পরানোয় থানায় অভিযোগ

কেশবপুর (যশোর) প্রতিনিধি
যশোরের কেশবপুরে এক আর্জেন্টিনার সমর্থককে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের (এআই) মাধ্যমে ব্রাজিলের জার্সি পরিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করে মানহানীর ঘটনায় থানায় অভিযোগ দেওয়া হয়েছে। মঙ্গলবার অহিদুর রহমান অন্তু নামের ওই আর্জেন্টিনার সমর্থক থানায় অভিযোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
কেশবপুর উপজেলার নতুন মূলগ্রামের অহিদুর রহমান অন্তু থানায় দেওয়া অভিযোগে উল্লেখ করেছেন, তার জ্ঞান বুদ্ধি হওয়ার পর থেকে তিনি একজন আর্জেন্টিনার নিবেদিত সমর্থক। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক ব্যক্তি তাকে ব্রাজিলের সমর্থক প্রমাণের উদ্দেশ্যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের (এআই) মাধ্যমে ব্রাজিলের জার্সি পরিয়ে নানান ধরনের ছবি তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছেন। যা একজন নিবেদিত আর্জেন্টিনার সমর্থক হিসেবে তার জন্য এটি মানহানীকর। বিষয়টি তার ব্যক্তিগত ও সামাজিক জীবনে ব্যাপকভাবে প্রভাব ফেলেছে। তিনি আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রোকসানা খাতুন বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত চলমান।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ