প্রিন্ট এর তারিখঃ Jun 13, 2026 ইং || প্রকাশের তারিখঃ 13 June 2026, 11:53 ইং
জাতীয় শিক্ষক ফোরাম নেতা মাস্টার কুতুব উদ্দিনের রুহের মাগফিরাত কামনায় যশোরে দোয়া মাহফিল
নিজেস্ব প্রতিনিধি:
জাতীয় শিক্ষক ফোরাম যশোর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাস্টার কুতুব উদ্দিনের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ ১৩ জুন (শনিবার) ইসলামী আন্দোলন বাংলাদেশ যশোর জেলা কার্যালয়ে জাতীয় শিক্ষক ফোরাম যশোর জেলা শাখার উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন জাতীয় শিক্ষক ফোরাম যশোর জেলা শাখার সভাপতি প্রভাষক মো. কামরুজ্জামান।
দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মাওলানা শোয়াইব হোসেন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় শিক্ষক ফোরামের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল প্রভাষক ডাক্তার মো. আব্দুস সবুর।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আইনজীবী পরিষদ খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট নূর ইসলাম নুরুল।
আলোচনায় বক্তারা মরহুমের কর্মময় জীবনের স্মৃতিচারণ করেন। তারা বলেন, মাস্টার কুতুব উদ্দিন যশোর পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের একজন অত্যন্ত সৎ, দক্ষ এবং শিক্ষার্থীবান্ধব প্রিয় শিক্ষক ছিলেন। তার এই চলে যাওয়া শিক্ষক সমাজের জন্য এক অপূরণীয় ক্ষতি। বক্তারা মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং পরিবারকে এই শোক সইবার ধৈর্য দান করতে মহান আল্লাহর দরবারে প্রার্থনা করেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, প্রভাষক আশরাফুল ইসলাম সেক্রেটারি, জাতীয় শিক্ষক ফোরাম যশোর জেলা শাখা।
মাস্টার মশিয়ার রহমান,ডাক্তার ওয়াহিদুজ্জামান সবুজ,মো. মোস্তাফিজুর রহমান মুন্না প্রমুখ।
উল্লেখ্য, দীর্ঘদিন ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় গত ৩ জুন ২০২৬ (বুধবার) ঢাকার একটি হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন মাস্টার কুতুব উদ্দিন। দোয়া মাহফিলে উপস্থিত সকলে তার রুহের মাগফিরাত কামনা করেন এবং মহান আল্লাহ পাক যেন তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন—এই দোয়া করা হয়।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ