প্রিন্ট এর তারিখঃ Jun 12, 2026 ইং || প্রকাশের তারিখঃ 12 June 2026, 16:20 ইং
যশোরের শীর্ষ সন্ত্রাসী ১২ মামরআর আসামি ভাগ্নে ইমন আটক

নিজস্ব প্রতিবেদক
যশোরের শীর্ষ সন্ত্রাসী ১২ মামলার আসামি ইমন ওরফে ‘ভাগ্নে ইমন’কে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। বৃহস্পতিবার রাতে শহরের চাঁচড়া রেলগেট এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক ইমন রায়পাড়া এলাকার খালিদ কাজীর ছেলে।
শুক্রবার দুপুরে তাকে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় যশোর আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশে দিয়েছেন । কোতোয়ালি থানার পরিদর্শক (ইন্সপেক্টর) মমিনুল হক জানান, গত ২৮ এপ্রিল সন্ধ্যার পর শহরের পুরাতন মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সংলগ্ন আজিজ সিটি এলাকায় নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মোমবাতি ও হেরিকেন নিয়ে একটি বিক্ষোভ মিছিল বের করেন। এ সময় তারা দেশবিরোধী এবং আওয়ামী লীগের পক্ষে বিভিন্ন স্লোগান দেন, যা এলাকায় আতঙ্কের সৃষ্টি করে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করে। মামলার তদন্তে ইমন ওরফে ভাগ্নে ইমনের সম্পৃক্ততা পাওয়ায় তাকে আটক করা হয়েছে।
পুলিশ আরও জানায়, ভাগ্নে ইমনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে মোট ১২টি মামলা রয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ