প্রিন্ট এর তারিখঃ Jun 10, 2026 ইং || প্রকাশের তারিখঃ 10 June 2026, 08:49 ইং
কেশবপুরের মঙ্গলকোট ইউপির উন্মুক্ত বাজেট ঘোষণা
কেশবপুর প্রতিনিধি:
যশোরের কেশবপুর উপজেলার মঙ্গলকোট ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। বুধবার দুপুরে পরিষদ মিলনায়তনে বিভিন্ন শ্রেণিপেশার মানুষের উপস্থিতিতে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঘোষণা করেন মঙ্গলকোট ইউনিয়ন পরিষদের প্রশাসক সাইদুল হক। বাজেটে মোট আয় দেখানো হয়েছে এক কোটি ৮২ লাখ ২০ হাজার ৮৮৮ টাকা। ব্যয় দেখানো হয়েছে এক কোটি ৮২ লাখ ১০ হাজার ২৩৮ টাকা। উদ্বৃত্ত রয়েছে ১০ হাজার ৬৫০ টাকা।
মঙ্গলকোট ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা হেলাল হোসেনের পরিচালনায় বাজেট ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মঙ্গলকোট ইউনিয়ন পরিষদের মেম্বার জহির রায়হান, কামরুল ইসলাম, মুক্তাহিরুল হক, মেহেদী হাসান, আমেনা বেগম, মমতাজ খাতুন প্রমুখ।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ