প্রিন্ট এর তারিখঃ Jun 10, 2026 ইং || প্রকাশের তারিখঃ 10 June 2026, 05:59 ইং
চৌগাছায় যুবলীগ নেতা আশরাফ আটক
নিজস্ব প্রতিনিধি:
যশোরের চৌগাছা উপজেলায় ওয়ার্ড যুবলীগের সভাপতি আশরাফ হোসেনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১০ জুন) দিবাগত গভীর রাতে তাকে আটক করা হয়। আটক আশরাফ উপজেলার ফুলসারা ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের যুবলীগের সভাপতি। তিনি চুটারহুদা গ্রামের ফজলুল হকের ছেলে।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুনুর রশিদ জানান, নাশকতার ঘটনায় ইন্ধন ও সম্পৃক্ততার অভিযোগে তাকে আটক করা হয়েছে। ২০২৫ সালে চৌগাছা থানায় দায়ের করা নাশকতা মামলার আসামি। বুধবার তাকে আদালতে পাঠানো হবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ