প্রিন্ট এর তারিখঃ Jun 7, 2026 ইং || প্রকাশের তারিখঃ 07 June 2026, 14:35 ইং
যশোরে নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল, ১০ জন আটক

নিজস্ব প্রতিবেদক
যশোরের শহরের ধর্মতলা এলাকায় ফের নিষিদ্ধ সংগঠন যুবলীগের ব্যনারে ঝটিকা মিছিল হয়েছে। সন্ধার আগেই এ মিছিলের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। মিছিলের সার্বিক ব্যবস্থাপনায় হাজী আলমগীর কবীর সুমন নাম ব্যানারে লেখা ছিলো।
রোববার বিকেলে ২০/২৫ জন যুবক জড়ো হয়ে ধর্মতলা এ মিছিল করেছিল। পুলিশ ধাওয়া দিলে তারা ছত্রভঙ্গ হয়ে যায় এবং তাৎক্ষনিক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে ১০ জনকে আটক করেছে। পুলিশ তাদের থানায় নিয়ে জিজ্ঞাসাবদ করছে।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মিরাজুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে যায়। পুলিশের উপস্থিতি টের পেরে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তাৎক্ষণিকভাবে ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে ১০ জনকে আটক করা হয়েছে। তদন্তের সার্থে এখনি নাম প্রকাশ করা যাচ্ছে না। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বিস্তারিত জানানো হবে বলে তিনি জানিয়েছেন।
উল্লেখ্য, এরআগে শহরের ঢাকা রোড বাবলাতলা, গরীবশাহ, পোস্ট অফিসপাড়ায় যুবলীগের ব্যানারে নিষিদ্ধ আওয়ামীলীগের পক্ষে যুবলীগের ব্যানারে নানা শ্লোগান দিয়ে মিছিল করা। এসব ঘটনায়ও জড়িতথাকার অভিযোগে অসংখ্য নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ