প্রিন্ট এর তারিখঃ May 23, 2026 ইং || প্রকাশের তারিখঃ 23 May 2026, 14:26 ইং
কেশবপুর পৌরসভায় প্রায় ৪৯ কোটি টাকার বাজেট ঘোষণা

কেশবপুর (যশোর) প্রতিনিধি
যশোরের কেশবপুর পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরে ৪৮ কোটি ৯০ লাখ ৭০ হাজার টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে বিভিন্ন শ্রেণিপেশার মানুষের উপস্থিতিতে ওই বাজেট ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌরসভার প্রশাসক রেকসোনা খাতুন।
বাজেট ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) কাজী মেশকাতুল ইসলাম, কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রোকসানা খাতুন, উপজেলা বিএনপির সাধারণ স¤পাদক আব্দুর রাজ্জাক, পৌর বিএনপির সাধারণ স¤পাদক শেখ শহীদুল ইসলাম, উপজেলা জামায়াতের নায়েবে আমীর সাঈদুর রহমান, পৌর জামায়াতের আমির জাকির হোসেন, উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী সম্রাট হোসেন প্রমুখ।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ