প্রিন্ট এর তারিখঃ May 23, 2026 ইং || প্রকাশের তারিখঃ 23 May 2026, 09:54 ইং
খাজুরা ও চৌগাছায় অভিযান চালিয়ে সাড়ে ৬শ' পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি

নিজস্ব প্রতিবেদক
যশোরের ডিবি পুলিশ বাঘারপাড়ার খাজুরা ও চৌগাছায় অভিযান চালিয়ে সাড়ে ৬০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে। শুক্রবার রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো, যশোর সদরের মনোহরপুর ইছালি গ্রামের ইসরাইল বিশ্বাসের ছেলে জহিরুল হক তুহিন ও খাজুরার ইসরাইল বিশ্বাসের ছেলে রাহুল বিশ্বাস এবং চৌগাছার পুড়াপড়া গ্রামের মৃত মোহাম্মদ আলী ছেলে ফারুক হোসেন।
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে ডিবি পুলিশের একটি দল খাজুরার খাদ্য গোডাউন এলাকার একটি বাড়িতে অভিযান চালায়। এ সময় ওই বাড়ির দ্বিতীয় তলার একটি পক্ষ থেকে রাহুল ও তুহিনকে আটক করা হয়। তাদের স্বীকারোক্তিতে উদ্ধার করা হয় ৬শ' পিস ইয়াবা ট্যাবলেট।এ ঘটনায় আটক দুজনের বিরুদ্ধে বাঘারপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
অপরদিকে ডিবি পুলিশের একটি দল চৌগাছার পুড়াপাড়া গ্রামে অভিযান চালায়। এ সময় বাড়ির সামনে থেকে ফারুক হোসেনকে আটক ও তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটো ফারুক এর বিরুদ্ধে চৌগাছা থানায় মামলা হয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ