প্রিন্ট এর তারিখঃ May 23, 2026 ইং || প্রকাশের তারিখঃ 23 May 2026, 04:24 ইং
সাড়ে ৩শ' পিস ইয়াবাসহ দুই নারী আটক
নিজেস্ব প্রতিনিধি:
যশোর শহরের রায়পাড়ায় অভিযান চালিয়ে সাড়ে ৩শ' পিস ইয়াবাসহ দুই নারীকে আটক করেছে কোতয়ালি থানা পুলিশ। আটককৃতরা হলো রেলগেট রায়পাড়া এলাকার নজর আলীর স্ত্রী রওশন আরা ও একই এলাকার পারু বেগম। শুক্রবার রাতে তাদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, রাত ১০টার কোতোয়ালি থানা পুলিশ শহরের বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালায়। এ সময় রায়পাড়া এলাকা থেকে ওই দুই নারীকে আটক ও তাদের কাছ থেকে সাড়ে ৩শ' পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটক রওশন আরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা করছিল । শুধু তাই নয়, তার ছেলে রকি এলাকায় চিহ্নিত ছিনতাইকারী ও মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত।
কোতোয়ালি থানার ইন্সপেক্টর (অপারেশন) মমিনুল হক জানান, শুক্রবার সন্ধ্যার পর থেকেই কোতোয়ালি থানার একাধিক টিম একযোগে বিভিন্ন এলাকায় অভিযান শুরু করে। অভিযানে দুই নারী মাদক ব্যবসায়ীকে আটক ও ইয়াবা করে। এছাড়া সন্দেহজনক ভাবে কয়েকজন আটক করা হয়েছে। এর মধ্যে একজনের কাছ থেকে চাকুও উদ্ধার করা হয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ