প্রিন্ট এর তারিখঃ May 22, 2026 ইং || প্রকাশের তারিখঃ 22 May 2026, 16:23 ইং
উপশহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশ অনুষ্ঠিত

স্বপ্নভূমি ডেস্ক :
বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর উপশহর ইউনিয়নের উদ্যোগে আজ শুক্রবার এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
উক্ত কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আমির ও যশোর-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসুল, এমপি।
উপশহর ইউনিয়ন জামায়াতের আমির অধ্যক্ষ আলতাফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী যশোর শহর শাখার ভারপ্রাপ্ত আমির মাওলানা ইসমাইল হোসেন।সমাবেশে আরও উপস্থিত ছিলেন উপশহর ইউনিয়নে জামায়াত মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা মোঃ তৌহিদুর রহমান। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাওলানা মফিজুর রহমান।
সভায় বক্তারা সংগঠনের তৃণমূল পর্যায়কে আরও গতিশীল করার এবং আগামী দিনের নানামুখী সামাজিক ও রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ