প্রিন্ট এর তারিখঃ May 21, 2026 ইং || প্রকাশের তারিখঃ 20 May 2026, 16:03 ইং
যশোর জেলা পুলিশের মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার :
যশোর জেলা পুলিশ–এর মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ মে) দুপুর ১২টা ৩০ মিনিটে পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স হলে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন যশোর জেলার পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম-সেবা।
সভায় জেলার সামগ্রিক অপরাধ পরিস্থিতি, আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ প্রতিরোধ, মামলা রুজু ও নিষ্পত্তির অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলাগুলোর তদন্ত কার্যক্রমের অগ্রগতিও পর্যালোচনা করা হয়।
সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ মিরাজুল ইসলাম পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ সাখাওয়াত হোসেন, জেলার সার্কেল কর্মকর্তাগণ, সিআইডি যশোর, পিবিআই যশোর, বিভিন্ন থানার অফিসার ইনচার্জ, কোর্ট ইন্সপেক্টর, ট্রাফিক ইন্সপেক্টর (প্রশাসন) এবং জেলা পুলিশের অন্যান্য সদস্যরা।
সভায় অপরাধ নিয়ন্ত্রণে আরও কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ