প্রিন্ট এর তারিখঃ May 21, 2026 ইং || প্রকাশের তারিখঃ 20 May 2026, 10:32 ইং
অভয়নগরে গ্রাম আদালতের ত্রৈমাসিক সমন্বয় সভা

অভয়নগর (যশোর) প্রতিনিধি
যশোরের অভয়নগর উপজেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতির বিষয়ে ইউপি প্রশাসনিক কর্মকর্তা/ হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটরদের সাথে ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার (২০ মে) সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দীন দিপুর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্পের উপজেলা সমন্বয়কারী সোনিয়া দে, উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ও হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটরবৃন্দ।
ইউনিয়ন পর্যায়ে গ্রাম আদালতের কার্যক্রম আরো গতিশীল করতে বিভিন্ন উদ্যোগ ও দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দীন দিপু।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ