প্রিন্ট এর তারিখঃ May 20, 2026 ইং || প্রকাশের তারিখঃ 19 May 2026, 10:34 ইং
কেশবপুরে তিন দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন

কেশবপুর (যশোর) প্রতিনিধি
যশোরের কেশবপুরে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা শুরু হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা ভূমি অফিসে এ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, উদ্বোধনী অনুষ্ঠান ও জনসচেতনতামূলক সভার আয়োজন করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাজী মেশকাতুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভূমিসেবা মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রেকসোনা খাতুন। বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, পৌর জামায়াতের আমির জাকির হোসেন, কেশবপুর থানার পরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়ের সার্টিফিকেট সহকারী হাদীউজ্জামান।
উপজেলা ভূমি অফিসের উদ্যোগে এবং ভূমি মন্ত্রণালয়ের সহযোগিতায় এ ভূমি মেলা আগামী ২১ মে শেষ হবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ