প্রিন্ট এর তারিখঃ May 19, 2026 ইং || প্রকাশের তারিখঃ 19 May 2026, 08:22 ইং
অভয়নগরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

অভয়নগর (যশোর) প্রতিনিধি
যশোরের অভয়নগরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বেশকিছু বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার (১৮ মে) দুপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা থেকে এসব সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
গৃহীত সিদ্ধান্তসমূহের মধ্যে রয়েছে- মাদক নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের চলমান অভিযান অব্যাহত রাখা। সন্ত্রাস ও মাদকপ্রবণ এলাকা বিবেচনা করে পুলিশের চেকপোস্ট স্থাপন করা। মহাসড়কের নওয়াপাড়া বাজার এলাকায় তীব্র যানজট নিরসনে হাইওয়ে পুলিশের তদারকি বৃদ্ধি করা। জনগণের চলাচলে ফটপাত দখলমুক্ত করা। শিশু, নারী নির্যাতন ও বাল্যবিবাহ রোধে সচেতনতামূলক কাজ করা। ভৈরব নদের দখল-দূষণ বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা। নদী তীরবর্তী কল-কারখানার ইটিপি সচল রাখা। বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে নিয়মিত তদারকি করা। কোরবানির পশু নিয়ে চাঁদা আদায় বন্ধ করাসহ বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দীন দিপুর সভাপতিত্বে আইনশৃঙ্খলা কমিটির সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি ফারাজী মতিয়ার রহমান, নওয়াপাড়া সার সিমেন্ট খাদ্যশষ্য ও কয়লা ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল গণি সরদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলীমুর রাজীব, নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) প্রশান্ত কুমার বিশ্বাস, অভয়নগর থানার এসআই মাহাবুল হাসান, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি এস এম মুজিবর রহমান, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আশরাফ হোসেন প্রিন্স, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ তাজ, উপজেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক মহিউল ইসলাম, কৃষি কর্মকর্তা লাভলী খাতুন, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তৌহিদুল ইসলাম, ইউপি চেয়ারম্যান শেখ আবুল কাশেম, নওয়াপাড়া পৌরসভার নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম, নদীবন্দর টার্মিনাল ভবনের উপপরিচালক ফরিদুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে বিশিষ্ট ব্যবসায়ী মরহুম আনিছুর রহমানের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ