প্রিন্ট এর তারিখঃ May 19, 2026 ইং || প্রকাশের তারিখঃ 18 May 2026, 09:27 ইং
অভয়নগরে মৎস্যচাষ প্রদর্শনী পুকুরে উপকরণ বিতরণ
অভয়নগর প্রতিনিধি:
যশোরের অভয়নগরে ২০২৫-২৬ অর্থবছরে ইউনিয়ন পর্যায়ে মৎস্যচাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রল্পের (৩য় পর্যায়) আওতায় মৎস্যচাষ প্রদর্শনী পুকুরে উপকরণ বিতরণ করা হয়েছে। সোমবার (১৮ মে) সকালে সিনিয়র উপজেলা মৎস্য অফিসারের কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এ উপকরণ বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় মৎস্য অধিদপ্তরের পরিচালক জাহাঙ্গীর আলম, যশোর জেলা মৎস্য কর্মকর্তা মনিরুল মামুন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা লিপটন সরদার, যুব উন্নয়ন কর্মকর্তা শহিদুল ইসলাম, ক্ষেত্র সহকারী ফয়সাল নেওয়াজ, উপজেলার চলিশিয়া ইউনিয়নের একতারপুর গ্রামের টেংরা ও কার্প মিশ্রচাষ খামারের চাষি রবিউল আলম, পায়রা ইউনিয়নের পায়রা গ্রামের তেলাপিয়া ও কার্প মিশ্রচাষ খামারের চাষি আসলাম হোসেন প্রমুখ।
এ ব্যাপারে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা লিপটন সরদার জানান, দুইটি খামারের জন্য চাষি রবিউল আলম ও আসলাম হোসেনের মাঝে দুটি এরেটর (অক্সিজেন সরবরাহ যন্ত্র), দুই কেজি করে রটেন ন, ৪৫ কেজি চুন, ৮৫ কেজি সার, মাছের পোনা, এক কেজি করে প্রোবায়োটিক, একটি করে সাইনবোর্ড ও দুই রোল করে ব্লু নেট বিতরণ করা হয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ