প্রিন্ট এর তারিখঃ May 13, 2026 ইং || প্রকাশের তারিখঃ 13 May 2026, 15:23 ইং
গণতান্ত্রিক আইনজীবী সমিতির পক্ষ থেকে নবাগত আইনজীবীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক
যশোরে গণতান্ত্রিক আইনজীবী সমিতির উদ্যোগে নবাগত আইনজীবীদের সংবর্ধনা দিয়েছে। বুধবার দুপুরে জেলা আইনজীবী সমিতির ১ নম্বর ভবন মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অ্যাডভোকেট আবুল হোসেন। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাহামুদ হাসান বুলু।
বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু, সিনিয়র আইনজীবী নজরুল ইসলাম, মো. ইসহক, ইদ্রিস আলী, কাজী ফরিদুল ইসলাম, রমজান আলী, শামসুর রহমান,
আবু মোর্ত্তজা ছোট, শরীফ নুর মো. আলী রেজা, মোজাফফর হোসেন মোহন মঈনুল হক খান ময়না, আমিনুর রহমান হিরু প্রমূখ। নবাগত আইনজীবীদের মধ্যে বক্তব্য রাখেন ইমরান হাসান, নুসরাত তাসফিয়া আফরোজ রোদেলা, লাবনী ঘোষ ও আরিফুল জামান ।
বক্তারা নবাগত আইনজীবীদের উদ্দেশে বলেন, আইন পেশা শুধু জীবিকা অর্জনের মাধ্যম নয়, এটি ন্যায়বিচার প্রতিষ্ঠার একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। সততা, নিষ্ঠা ও পেশাগত দক্ষতার মাধ্যমে মানুষের আস্থা অর্জন করতে হবে। সিনিয়র আইনজীবীরা নবাগতদের আদালতের শৃঙ্খলা মেনে চলা, মক্কেলের প্রতি দায়িত্বশীল থাকা এবং পেশার মর্যাদা অক্ষুণ্ন রাখার আহ্বান জানান। অনুষ্ঠান শেষে নবাগত আইনজীবীদের শুভেচ্ছা উপহার, ফুলেল শুভেচ্ছা ও শুভকামনা জানানো হয়।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ