প্রিন্ট এর তারিখঃ May 9, 2026 ইং || প্রকাশের তারিখঃ 09 May 2026, 10:31 ইং
যশোরস্থ সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে পানি ও স্যালাইন বিতরণ
নিজেস্ব প্রতিনিধি:
"মানবতার কল্যাণে যশোরস্থ সাতক্ষীরা কল্যাণ সমিতি সবখানে" এই স্লোগানকে সামনে রেখে যশোরস্থ সাতক্ষীরা কল্যাণ সমিতি শনিবার সকাল ১১ ঘটিকায় কোর্ট মোড়ে পথচারী, রিকশা শ্রমিকসহ সকল শ্রেনী পেশার মানুষের মাঝে পানি ও স্যালাইন বিতরণ কর্মসূচী পালণ করে। তীব্র এই গরমে সাধারণ মানুষকে একটু স্বস্তি প্রদানের জন্য সংগঠনটি এই ব্যতিক্রমধর্মী মহতি উদ্যোগ গ্রহণ করে।
সংগঠনের সভাপতি জি এম আবু ফয়সালের সার্বিক তত্বাবধায়নে এবং সংগঠনের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক কবিরুল ইসলামের পরিচালনায় এই বিতরন অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি উদ্ভোধন করেন সংগঠনের উপদেস্টা এডভোকেট বদরুদ্দোজা বদর, উপদেস্টা কার্তিক ভৌমিক, দূর্যোগ ত্রান ও পূনর্বাসন সম্পাদক রতন আচার্য, মহিলা বিষয়ক সম্পাদক নাজনীন হায়দার, নির্বাহী সদস্য সিরাজুল ইসলাম, রায়হান, নাহিদ হাসান, রমেশ বর্মন, অভিজিৎ বিশ্বাস, এ এম রুহান, রফিকুল ইসলাম সাংবাদিক, শহিদ জয় সাংবাদিক, কাজি আশরাফুল আযাদ সাংবাদিক সহ আরো অনেকে।
সাধারণ খেটে খাওয়া অসহায় জনগণকে সহায়তা প্রদান করা এই সংগঠনের অন্যতম কাজ। সকলের সহযোগিতার মাধ্যমে এই সংগঠনটি এগিয়ে যাচছে বলে জানিয়েছেন সংগটনটির সভাপতি।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ