প্রিন্ট এর তারিখঃ May 8, 2026 ইং || প্রকাশের তারিখঃ 08 May 2026, 14:04 ইং
ঝিকরগাছায় সরকারি কর্মকর্তাদের সাথে সাবিরা নাজমুল এমপির মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক :
যশোরের ঝিকরগাছা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য সাবিরা নাজমুল এমপি।
সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, সরকারি সেবার মানোন্নয়ন, কৃষি, স্বাস্থ্য, শিক্ষা এবং জনসেবামূলক কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। জনভোগান্তি কমিয়ে সাধারণ মানুষের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন প্রধান অতিথি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাফফাত আরা সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহ জালাল আলম।
অন্যান্যদের মধ্যে সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মো. আবদুর রশিদ, উপজেলা কৃষি কর্মকর্তা মো. নূরুল ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ। সভায় বক্তারা ঝিকরগাছার টেকসই উন্নয়ন ও প্রশাসনিক স্বচ্ছতা বজায় রাখার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।
মতবিনিময় সভায় সরকারি কর্মকর্তাদের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় উপজেলার বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে তা দ্রুত সমাধানের জন্য কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন সাবিরা নাজমুল এমপি।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ